আমার পরিচয়


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আমার নাম মাহদী হাসান। বাবার নাম মুহাম্মাদ আবদুর রব। বাড়ী আমার রাজশাহী বিভাগের নাটোর জেলায়।বর্তমানে রাজশাহীতে অবস্থান করছি। আমি একজন তালিবুল ইলম। ছোটবেলা থেকেই নতুন কিছু শেখা এবং ইলম তথা জ্ঞানার্জনের প্রতি আমার গভীর আগ্রহ রয়েছে। সেই অভীষ্ঠ লক্ষ্য পূরণে অবুঝ বয়সেই হিফজুল কুরআন সম্পন্ন করি উত্তরবঙ্গের সেরা ইলমীকানন কাসিমুল উলূম জামিল মাদরাসা বগুড়ায় -বি ফাদলিল্লাহ। হিফজের পাঠশেষে কুরআন-সুন্নাহর অর্থ ও গভীর জ্ঞানার্জনের জন্য ভর্তি হই ঢাকার ঐতিহ্যবাহী দীনি মাদারিস জামিয়া বাইতুল আমান মিনার মসজিদ-মাদরাসায় এবং দীর্ঘ দশ বছর মেহনতের পর শাইখুল হাদীস আল্লামা আজীজুল হক রহঃ প্রতিষ্টিত জামিয়াতুল আজীজ আল ইসলামিয়া মাদরাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি তথা তাকমিলুল হাদিস সম্পন্ন করি। ইলমের পিপাসা তো কখনো নিবারণের নয়, তাই আল্লাহ তা‘আলার মেহেরবানীতে এখনও ইলমের সন্ধানে ছুটে চলছি জানা অজানা বহু দিক-দিগন্তে।

আমি সবসময় চেষ্টা করি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। কারণ দাঈ যতবড়ই হোক প্রথমে তাকে ভালো মানুষ হতে হবে। চেষ্টা করি আল্লাহ তা‘আলার হুকুম পালনের মাধ্যমে দ্বীনি ও দুনিয়াবি উভয় জীবনে ভারসাম্য বজায় রাখতে। 

বর্তমানে আমি অনলাইন জগতে নিজের একটি পরিচয় তৈরি করার চেষ্টা করছি। এই ব্লগটি আমার সেই যাত্রার একটি অংশমাত্র, যেখানে আমি আমার চিন্তা, জ্ঞান এবং অভিজ্ঞতা শেয়ার করবো ইনশাআল্লাহ। আমি চাই এই প্লাটফর্মের মাধ্যমে মানুষ উপকৃত হোক এবং আমিও শিখতে পারি।


সংক্ষিপ্ত এতটুকুই.......

আল্লাহ মেহেরবান সহায় হোন। আমীন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইকরাবই ডটকম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url