উদ্দেশ্যহীন জীবনের গন্তব্য কোথায়?


বিসমিল্লাহির রাহমানির রাহিম

উদ্দেশ্যহীন জীবনের গন্তব্য কোথায়?

মানুষ এই পৃথিবীতে এসেছে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। কিন্তু বাস্তবতা হলো—অনেকেই সেই উদ্দেশ্য সম্পর্কে অজ্ঞ বা উদাসীন। ফলে তাদের জীবন হয়ে পড়ে দিশাহীন, লক্ষ্যহীন এবং অর্থহীন।

তাই আজ আমরা জানবো,উদ্দেশ্যহীন জীবনের গন্তব্য কোথায়? এবং উদ্দেশ্যহীন জীবন বলতে কি বোঝায়? 

আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মানুষকে তার সৃষ্টির উদ্দেশ্য নিয়ে সরাসরি প্রশ্ন করেছেন:

أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ "তোমরা কি মনে করেছিলে যে, আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না?" (সূরা মুমিনুন: ১১৫)

এই আয়াতটি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, মানুষের প্রতিটি শ্বাস এবং প্রতিটি মুহূর্তের পেছনে একটি মহাজাগতিক পরিকল্পনা রয়েছে।

আসুন, প্রথমে জেনে নিই উদ্দেশ্যহীন জীবন বলতে কি বোঝায়? উদ্দেশ্যহীন জীবন হলো এমন একটি জীবন, যেখানে মানুষের সামনে জীবনের কোনো স্পষ্ট লক্ষ্য নেই। সে জানে না কেন সে বেঁচে আছে, তার কি করা উচিত, এবং তার শেষ গন্তব্য কোথায়।এককথায়, উদ্দেশ্যহীন জীবনের সবচেয়ে বড় গন্তব্য হলো 'গাফলাত'। যখন মানুষের কোনো লক্ষ্য থাকে না, তখন সে সাময়িক বিনোদন বা দুনিয়াবি মোহে নিজেকে ডুবিয়ে দেয়। এটি এমন এক নেশা, যা মানুষকে তার আসল গন্তব্য (আখিরাত) ভুলিয়ে দেয়।

আর এমন ব্যক্তি প্রতিদিন এমন অনেক সময় কাটায় যে, তার জীবনে ভোর আসে রাত হয় তবুও সে জীবনের প্রকৃত মূল্য উপলব্ধি করতে পারে না।


তাই শেষমেশ উদ্দেশ্যহীন জীবনের পরিণতি এমন হয়-

১. দিশাহীনতা ও বিভ্রান্তি

যেমন বাস্তবতা হলো জীবনের লক্ষ্য না থাকলে মানুষ সবসময় দ্বিধা-দ্বন্দ্বে থাকে। সে কোনো সিদ্ধান্তে স্থির হতে পারে না।

২. সময়ের অপচয়

কত মূল্যবান সময় নষ্ট হয়ে যায় অপ্রয়োজনীয় কাজে, যা পরবর্তীতে আফসোসের কারণ হয়।

৩. মানসিক অশান্তি

এক সময় এই উদ্দেশ্যহীন মানুষ ভিতরে ভিতরে এক ধরনের শূন্যতা অনুভব করে, যা তাকে অশান্ত করে তোলে।

আর তাই আমাদেরকে সর্বপ্রথম জীবনের উদ্দেশ্য সম্পর্কে  জানতে হবে । আসুন,সংক্ষেপে জেনে নিই, ইসলামের দৃষ্টিতে জীবনের উদ্দেশ্য কি?

ইসলাম মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারণ করে দিয়েছে। মানুষের সৃষ্টি কোনো উদ্দেশ্যহীন নয়; বরং এটি একটি মহান দায়িত্বের অংশ।কারণ, দুনিয়ার মাধ্যমে সে তার আখিরাতের পুজিঁ সঞ্চয় করবে।

মূলত মানুষের জীববনের প্রকৃত লক্ষ্য হলো—

  • কেবল আল্লাহর ইবাদত করা
  •  তাঁর সন্তুষ্টি অর্জন করা
  •  এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। এতটুকুই তার জীবনের মূল লক্ষ্য।

এবার আসুন, জেনে নিই, উদ্দেশ্যহীন জীবনের গন্তব্য কোথায়?

মূলত যে জীবনের কোনো লক্ষ্য নেই, তার গন্তব্যও অনিশ্চিত। এমন জীবন ধীরে ধীরে মানুষকে—

  • গাফলতির দিকে নিয়ে যায়
  • পাপের দিকে ধাবিত করে
  • এবং শেষ পর্যন্ত ক্ষতির মধ্যে ফেলে দেয়
  • ফলে দুনিয়ায় সে শান্তি পায় না
  • আখিরাতেও সফলতা অর্জন করতে পারে না

তাই করণীয় কি?

একজন সচেতন মানুষের উচিত—

  • প্রথমেই নিজের জীবনের উদ্দেশ্য নির্ধারণ করা
  • ইলম অর্জনের মাধ্যমে সঠিক পথ খুঁজে নেওয়া
  • প্রতিদিন নিজের কাজের হিসাব নেওয়া
  • আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা। 

যখন একজন মানুষ তার জীবনের লক্ষ্য বুঝে যায়, তখন তার প্রতিটি কাজ অর্থবহ হয়ে ওঠে। সে জানে—তার প্রতিটি পদক্ষেপ তাকে একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে।

এর বিপরীতে উদ্দেশ্যহীন জীবন কখনোই সফলতার দিকে নিয়ে যেতে পারে না। বরং এটি মানুষকে ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই আমাদের প্রত্যেকের উচিত—প্রথমে নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করা।

আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে সঠিক লক্ষ্য নির্ধারণ করার এবং সে অনুযায়ী জীবন গড়ার তাওফীক দান করুন। আমীন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইকরাবই ডটকম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url